পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
পিরোজপুর অফিস
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সবগুলোতেই বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খান।
নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের মো. দেলোয়ার হোসেন ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী শহীদুল হক খান পান্না। তিনি পেয়েছেন ১৭৬ ভোট।
