চিরচেনা আত্মাহুতির মিছিলে ব্যাটসম্যানরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

স্কোরকার্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় দিন

ভেন্যু :শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

টস : ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস

(প্রথম দিন শেষে ২২৩/৫; বনার ৭৪*, সিলভা ২২*)

                                       রান     বল     ৪   ৬

বনার ক মিঠুন ব মিরাজ         ৯০   ২০৯     ৭   ০

দা সিলভা ব তাইজুল             ৯২   ১৮৭   ১০   ০

জোসেফ ক লিটন ব রাহী       ৮২   ১০৮     ৮   ৫

কর্নওয়াল অপরাজিত               ৪     ১৬     ০   ০

ওয়ারিকান ক লিটন ব রাহী       ২       ২     ০   ০

গ্যাব্রিয়েল ক মুশফিক ব তাইজুল ৮     ১১     ২   ০

অতিরিক্ত (বাই ৪, লেবা ২, নো ২)      ৮

মোট (১৪২.২ ওভারে অলআউট) ৪০৯

উইকেট পতন : ৬-২৬৬ (বনার), ৭-৩৮৪ (দা সিলভা), ৮-৩৯৬ (জোসেফ), ৯-৩৯৮ (ওয়ারিকান), ১০-৪০৯ (গ্যাব্রিয়েল)।

বোলিংঃ রাহী ২৮-৬-৯৮-৪, মিরাজ ৩৩-৯-৭৫-১, নাঈম ২৪-৩-৭৪-০, তাইজুল ৪৬.২-৮-১০৮-৪, সৌম্য ১১-১-৪৮-১।

বাংলাদেশ প্রথম ইনিংস

তামিম ক মোসলি ব জোসেফ  ৪৪     ৫২     ৬   ১

সৌম্য ক মেয়ার্স ব গ্যাব্রিয়েল    ০       ৪     ০   ০

নাজমুল ক বনার ব গ্যাব্রিয়েল    ৪       ২     ১   ০

মুমিনুল ক দা সিলভা ব কর্নওয়াল ২১  ৩৯     ৪   ০

মুশফিক ব্যাটিং                    ২৭     ৬১     ৩   ০

মিঠুন ব্যাটিং                          ৬     ৬১     ০   ০

অতিরিক্ত (নো ৩)                  ৩

মোট (৩৬ ওভারে, ৪ উইকেট) ১০৫

উইকেট পতনঃ ১-১ (সৌম্য), ২-১১ (নাজমুল), ৩-৬৯ (মুমিনুল), ৪-৭১ (তামিম)।

বোলিংঃ গ্যাব্রিয়েল ৮-২-৩২-২, কর্নওয়াল ১১-৪-১৮-১, জোসেফ ৮-১-৩৪-১, মেয়ার্স ৫-১-১২-০, ওয়ারিকান ৪-১-১০-০।             

g জান-ই-আলম

১. শ্যানন গ্যাব্রিয়েলের বলটা ছিল পায়ের ওপর। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন সৌম্য সরকার। শরীর, হেড পজিশন একটুও নড়েনি। বল জমা পড়েছে শর্ট মিড উইকেটে থাকা কাইল মেয়ার্সের হাতে।

২. স্ট্যাম্পের বেশ বাইরে ছিল গ্যাব্রিয়েলের বল। সৌম্যর মতোই জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গালিতে থাকা এনক্রুমা বনার সহজেই তালুবন্দি করেন সেটি।

৩. রাকিম কর্নওয়ালের অফ স্ট্যাম্প ঘেঁষা বলটা পড়ে একটু লাফিয়ে উঠেছিল। স্কয়ার ড্রাইভ করার ভঙ্গিতে ব্যাট চালান মুমিনুল হক। দ্রুত গতিতে আসা ক্যাচটা গ্লাভসবন্দি করতে ভুল করেননি উইকেটকিপার জশুয়া ডি সিলভা।

৪. আলজারি জোসেফের লেন্থ বলে ফ্রন্ট ফুটে ফ্লিক করেছেন তামিম ইকবাল। শর্ট মিড উইকেটে অপেক্ষমাণ মোসলি ক্যাচ নিয়েছেন অনায়াসেই।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মাহুতির ঘটনা নতুন নয়। উইকেট যেমনই হোক উইকেট বিলিয়ে আসতে সিদ্ধহস্ত তামিম-মুমিনুলরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজে গতকাল বিকালে উইকেট বিলানোর এমন দৃষ্টিকটু মিছিলেই নেমেছিলেন ব্যাটসম্যানরা। তাতেই ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বোলিংয়ের সাফল্যে চালকের আসনে এখন উইন্ডিজরা।

ফলোঅন এড়ানো, ম্যাচ বাঁচানোর বিষম চাপ ভর করেছে টাইগারদের ওপর। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। ৭১ রানে চার ব্যাটসম্যান বিদায় নিলেও শেষ বিকালে মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুনের ৩৪ রানের জুটিতে লড়াই করছে বাংলাদেশ। এখনো ৩০৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলোঅন এড়াতে প্রয়োজন আরো ১০৫ রান। শেরেবাংলার নির্মোহ উইকেটে দ্বিতীয় দিন শেষে ব্যাটসম্যানদের ভুলেই চাপে বাংলাদেশ। দিনের খেলা শেষে তামিম ইকবাল জানান, উইকেটে এখনো ভালো আছে। ব্যাটসম্যানদের ভুলেই উইকেট পড়েছে। কার্যত গ্যাব্রিয়েল-কর্নওয়ালদের উইকেট উপহার দিয়েছেন মুমিনুলরা।

নিজেদের ভুল স্বীকার করে গতকাল তামিম বলেছেন, ‘প্রথমত উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও অনেক ভালো ছিল। তেমন কিছু হচ্ছিল না উইকেটে। আমার কাছে মনে হয়, যে চারটা উইকেট পড়েছে, কোনোটা যে খুব ভালো বলে বা উইকেটের কারণে পড়েছে, তা নয়। চারটাই ব্যাটসম্যানদের ভুল ছিল দেখে পড়েছে।’

চার উইকেট তুলে নিয়ে উইন্ডিজরাই এগিয়ে আছে। আজ বড় জুটি হলে ম্যাচে ফেরা সম্ভব মনে করেন তামিম। এজন্য মুশফিক-মিঠুনের দিকেই তাকিয়ে এ বাঁহাতি ওপেনার। গতকাল তিনি বলেছেন, ‘উইকেট এখনো পর্যন্ত অমন কোনো আচরণ করেনি, যেটা নিয়ে চিন্তার কিছু আছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে কালকে (আজ) প্রথম সেশনটা। আমরা যেন উইকেট না হারাই। এ পার্টনারশিপের ওপরেই অনেক কিছু নির্ভর করবে যে কেমন হবে ম্যাচটা।’