জুনিয়র বাস্কেটবল ফাইনাল আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবলের ফাইনালে আজ রাজশাহী ও গাজীপুর জেলা মুখোমুখি হবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়। প্রথম সেমিফাইনালে গাজীপুর ৪৬-৪৪ পয়েন্টে খুলনাকে হারিয়েছে।

গাজীপুরের রেজা ১১ ও প্রিয় ১১, খুলনার ইরোহান ১৫ ও গিফারি ১০ পয়েন্ট করে স্কোর করে। দিনের অপর সেমিফাইনালে রাজশাহী ৪৬-২৯ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের রাহাত ১২ ও মীর ৯ এবং বিজিত দলের হেরি ১৪ ও ইফতি ৬ পয়েন্ট স্কোর করেন।