স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরে অফিসার্স প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট ফাইনালে বাংলাদেশ ব্যাংক ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন হয় রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভার খেলে তারা ১৬৫ রান করতে সক্ষম হয়। খেলার দ্বিতীয় ভাগে রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল ৪ বল হাতে রেখে ১৬৬ রান করে সিরিজ জিতে নেয়। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।
