গোপালগঞ্জে বালুবোঝাই ট্রলি উল্টে ট্রলিটির চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম রহমাত উল্লাহ (১৮)। আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার কোনাগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রহমাত উল্লাহ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোহাম্মদ জানান, উপজেলার কোনাগ্রামে বালুবোঝাই একটি ট্রলি উল্টে চালক রহমাত উল্লাহ ট্রলির নিচে চাপা পড়ে আহত হন। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
