স্পোর্টস ডেস্ক
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয় আসর আইপিএলে খেলার জন্য নিলামের প্রাথমিক নিবন্ধে নাম লিখিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। সৌম্য ছিটকে গেলেও ২৯২ ক্রিকেটারের চূড়ান্ত তালিকায় ঠিকই নাম আছে চার বাংলাদেশি-সাকিব আলা হাসান, মুস্তাফিজুর রহমান মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।
আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আইপিএলের ১৪তম আসরের নিলাম পর্ব। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। তিনটি আসর খেলা বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। স্পিন অলরাউন্ডার হিসেবে ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ ও ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
