কোয়ার্টারে চেলসি ও সাউদাম্পটন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

এফএ কাপের পঞ্চম পর্বের ম্যাচে দ্বিতীয় সারির দল বার্নস্লেকে ১-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। প্রতিপক্ষের মাঠে হওয়া এই ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। কোয়ার্টার ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে লন্ডনের নীল শিবির। বৃহস্পতিবার এফএ কাপের অন্য ম্যাচে ড্যানি ইংস ও স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে তাদের ঘরের মাঠে হারিয়েছে সাউদাম্পটন। ২-০ গোলের এই জয়ের পর দলের মানসিকতার প্রশংসা করেছেন সাউদাম্পটন ম্যানেজার রালফ হাজনহুটল। ম্যাচ শেষে এই অস্ট্রিয়ান ম্যানেজার জানিয়েছেন, তার দল একটি শিরোপা জেতার জন্য মুখিয়ে আছে এবং এফএ কাপের দিকেই নজর তাদের। কোয়ার্টারে বর্নমাউথের মুখোমুখি হবেন ইংসরা। শেষ বার সাউদাম্পটন এফএ কাপ জিতেছিল ১৯৭৬ সালে।