স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকায় ঘুড়ি উড়ানোর সময় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আসাদুল ইসলাম (১০) এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত শিশু সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার একড়ালা এলাকার জনৈক ইকবালের ছেলে। বর্তমানে তার পরিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা বলেন, নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে শিশুটি নিচে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
