ফাগুনের আয়োজন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৪

চারদিকে বসন্তের আগমনী বার্তা, সেই আগমনী বার্তায় বাড়তি দোলা দিচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেল ও অনলাইনে থাকছে বিশেষ আয়োজন । সেগুলোর মধ্যে কয়েকটি খবর জেনে নিন।

 

মাছরাঙা টেলিভিশন

গোলাম সারোয়ার অনিকের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় টেলিফিল্ম ‘দেবদাস ২.০’ প্রচার হবে রাত সাড়ে ৮টায়। অভিনয়ে আফরান নিশো ও সাবিলা নূর।

দীপ্ত টিভি

মুহাম্মদ মোস্তফা কামালে রাজের রচনা ও পরিচালনায় ‘রোমিও জুলিয়েট’ দেখা যাবে সন্ধ্যা ৭টায়। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিন। 

সিনেমাওয়ালা

মুহাম্মদ মোস্তফা কামালে রাজের ‘ট্রু স্টোরি’ রাত ৯টা ৪০ মিনিটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।

বঙ্গ অ্যাপ

রাজীব হাসানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘নাইন্টি ডেজ’ (তাহসান ও তাসনিয়া ফারিন)। 

ইত্তেফাক/বিএএফ