বাংলাদেশ প্রিমিয়ার লিগ

সিলেটের সামনে ১৭১ রানের টার্গেট খুলনার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ২৮তম ম্যাচে সিলেট সিক্সার্সকে ১৭১ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটানস। বুধবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৭০ রান করে খুলনা।

প্রথমে ব্যাট করতে নেমে খুলনার পক্ষে ওপেনিংয়ে নামেন ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দীকি। ২৩ বলে ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন জুনায়েদ। টেইলর ৩১ বলে করেন ৪৮ রান। তিন নম্বরে নামা আল আমিন ফেরেন দুই রানে। নাজমুল হোসেন শান্ত ১৩ বলে করেন ১৭ রান। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ ৩, আরিফুল হক ০ এবং ইয়াসির শাহ ফেরেন র রানে। শেষ ওভারে ডেভিড উইসি ২৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন। তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি উদ্বোধন

বল হাতে সিলেটের পক্ষে পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে নেন দুই উইকেট। অলোক কাপালি ৪ ওভারে তুলে নেন চারটি উইকেট। পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে তুলে নেন দুইটি উইকেট। 

ইত্তেফাক/জেডএইচডি