ক্যাপশন নিউজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২

সেরা করদাতার সম্মাননা পুরস্কার পেয়েছেন স্বাধীনতার পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিকিত্সক ডা. প্রাণ গোপাল দত্ত। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। জাতীয় পর্যায়ে ১৪১ জনসহ ৫২৫ জনকে সেরা করদাতা ঘোষণা করে এনবিআর। গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী করদাতাদের এই সম্মাননা দেওয়া হয়।