নিষেধাজ্ঞা দিলে ইইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি রাশিয়ার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৫

রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ইউনিয়নের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এক সাক্ষাত্কারে বলেন, সম্পর্ক ছিন্ন করতে আমরা প্রস্তুত। কারণ এতে আমাদের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। তিন ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দের সিদ্ধান্ত নিতে পারে। প্রেসিডেন্ট পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে আটক করা নিয়ে ইইউ এবং রাশিয়ার মধ্যে ইতোমধ্যে সম্পর্কে চরম অবনতি ঘটেছে। একে অপরের কূটনীতিকদেরও বহিষ্কার করেছে। -রয়টার্স