শোক সংবাদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫০

এস এম মনোয়ার হোসেন মোল্লা

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম মনোয়ার হোসেন মোল্লা (৫৮) বুধবার রাতে নগরীর আউটপাড়ার নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে ঐ কলেজ মাঠ ও বাদ জোহর নিজ এলাকায় তার নামাজে জানাজা শেষে ইটাহাটা মোল্লাবাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।