চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর বাড়ি জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলেন, ‘ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
