মায়ের বকুনিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৯

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের বকুনি খেয়ে অভিমান করে হাসনা হেনা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে শ্যামনগর উপজেলায় এই ঘটনা ঘটে। সে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কুয়েত প্রবাসী লুৎফর রহমানের মেয়ে এবং শ্যামনগর মহসীন সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

মা মর্জিনা খাতুন জানান, স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় দুই ছেলে মেয়েকে নিয়ে সুখে দিন কাটছিলো তার। পড়াশোনার জন্য বকাবকি করায় হাসনা হেনা অভিমান করে নিজ রুমে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

   

প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, শুক্রবার বিকালে পড়াশোনার জন্য মেয়েকে বকাবকি করে মা। এতে অভিমান করে আত্মহত্যা করে হাসনাহেনা। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপ্তেশ কুমার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পড়ুয়া মেয়ে হাসনা হেনার মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এসআই