একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৫

বিভীষণের প্রতি মেঘনাদ

 

১৫। উদ্দীপকে বর্ণিত জামিলের সঙ্গে ‘বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা’র কার মিল পাওয়া যায়?

ক) মেঘনাদ খ) রাম গ) বিভীষণ ঘ) কুম্ভকর্ণ

১৬। উদ্দীপকে বর্ণিত কার্যকলাপের ধিক্কার মেঘনাদের যে ভাষায় প্রকাশ করা হয়?

ক) উচিত কি তব এ কাজ

খ) জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি-এ সকলে দিলা জলাঞ্জলি

গ) বৃথা ও সাধনা ধীমান

ঘ) ক ও খ

১৭। নন্দন-কানন কী?

ক) লঙ্কার উদ্যান    খ) স্বর্গের উদ্যান

গ) পুত্রের বাগান    ঘ) মনোহর ক্ষেত্র

 

১৮। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় বিভীষণের শেষ উক্তি কোনটি?

ক) রাঘব দাস আমি

খ) বৃথা এ সাধনা, ধীমান

গ) নহি দোষী আমি বত্স

ঘ) পরদোষে কে চাহে মজিতে

১৯। ‘প্রগলভে’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) প্রলোভন দেখিয়ে       খ) প্রাগ্রসর হয়ে

গ) নির্ভীক চিত্তে        ঘ) নিরপেক্ষভাবে

২০। ‘তস্কর’ শব্দটির অর্থ কী?

ক) তুষের ঘর                খ) তক্ষক

গ) চোর                   ঘ) তাসের ঘর

২১। মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী?

ক) জাহ্নবী দেবী          খ) জমিলা দেবী

গ) ভানু দেবী                  ঘ) নিলা দেবী

২২। নিচের কোন জন অপেক্ষাকৃত শ্রেয়?

ক) নির্গুণ পরজন               খ) দুর্জন স্বজন

গ) গুণী পরজন         ঘ) নির্গুণ স্বজন

২৩। রুষিলা শব্দটির অর্থ কী?

ক) রাগান্বিত হলো        খ) রেষারেষি করল

গ) বর্ষণ করল             ঘ) থেমে গেল

২৪। নিশীথে অম্বরে মন্দ্রে কোনটি?

ক) রত্নাকর               খ) বীরেন্দ্র

গ) জীমূতেন্দ্র                          ঘ) বিধু

২৫।‘গুরুজন তুমি পিতৃতুল্য’। কার কথা বলা হয়েছে?

ক) রাবণ  খ) কুম্ভকর্ণ

গ) বিভীষণ                           ঘ) রাম

২৬। রামানুজ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) লক্ষণ  খ) রাম  গ) রাবণ  ঘ) বিভীষণ

২৭। রেনেসাঁস বা নবজাগরণের সারকথা কী?

ক) আত্মকেন্দ্রিকতা    খ) মানবকেন্দ্রিকতা

গ) দেবতার আরাধনা 

ঘ) রাজার পৃষ্ঠপোষকতা

২৮। ‘হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে!’ কোন বাক্য শুনে আলোচ্য উক্তিটি করা হয়েছে?

ক) রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থেই আমি

খ) পরদোষে কে চাহে মজিতে

গ) এবে পাপপূর্ণ লঙ্কা নগরী

ঘ) রাঘবদাস আমি

২৯। বিধু শব্দের অর্থ কী?

ক) নক্ষত্র খ) চাঁদ গ) আকাশ ঘ) বিধাতা

উত্তর:১৫।গ ১৬।ঘ ১৭।খ ১৮।ঘ ১৯।গ ২০। গ ২১।ক ২২।ঘ ২৩।ক ২৪।গ ২৫।গ ২৬।ক ২৭।খ ২৮।ঘ ২৯।খ