ব্রিটিশ শাসন
৮.একজন খ্যাতিমান সাহিত্যিক মনে করেন, নারী জাতি জেগে না উঠলে বাঙালি জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। বর্ণিত সাহিত্যিকের নাম কী? কেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য তিনটি অবদান উল্লেখ কর।
উত্তর : বর্ণিত সাহিত্যিকের নাম হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ব্যাপক ভূমিকা থাকায় তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
সমাজ সংস্কারে তাঁর অবদান তিনটি—
১.বেগম রোকেয়া শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯০৯ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল চালু করেন।
২.তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন।
৩.নারী জাগরণে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো Sultanas Dream।
১৪. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?
উ: ইংরেজরা।
১৫. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উ: ১৭৫৭-১৮৫৭ সাল পযর্ন্ত।
১৬. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাসে কী নামে পরিচিত?
উ: কোম্পানির শাসন।
১৭. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? উ: লর্ড ক্লাইভ।
১৮. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?
উ: কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে।
১৯. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়? উ: ১৮৫৮ সালে।
২০. কত সাল পযর্ন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?
উ: ১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।
২১. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?
উ: এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়।
