ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য ‘ভ্যালেন্টাইন’স কাপল ডিল’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত ২১% মূল্যছাড়। এছাড়াও সৌভাগ্যবান কাপল পেতে পারেন বিমানে কক্সবাজার ঘুরে আসার সুবর্ণ সুযোগ। মূল্যছাড় ও ফ্রি বিমান টিকেটের সুযোগ শুধুমাত্র ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে নির্দিষ্ট পাঁচটি মডেলের হ্যান্ডসেটে কেনার ক্ষেত্রে প্রযোজ্য। এই অফার শুধুমাত্র ভ্যালেন্টাইন’স ডে অর্থাত্ ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত থাকছে। এই ক্যাম্পেইনে গ্রাহকরা ৪ হাজার ২০০ টাকা ছাড়ে ১৯ হাজার ৯৯৯ টাকা দামের ‘প্রিমো এসসেভেন প্রো’ মডেলের স্মার্টফোনটি কিনতে পারবেন মাত্র ১৫ হাজার ৭৯৯ টাকায়। ১২ হাজার ৯৯৯ টাকার ‘প্রিমো আরএক্সসেভেন’ মডেলের ফোনটি ২ হাজার ৭৩০ টাকা কমে কেনা যাবে ১০ হাজার ২৬৯ টাকায়। ‘প্রিমো আরসিক্স ম্যাক্স’ ফোনটি কিনতে পারবেন ৭ হাজার ৫০৪ টাকা দিয়ে। ‘প্রিমো এনফোর’ কেনা যাবে ৭ হাজার ৭৪১ টাকায়। অন্যদিকে ‘প্রিমো এনএফফোর টার্বো’ ফোনটির দাম পড়বে মাত্র ৫ হাজার ২৯২ টাকা। উল্লেখ্য, স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক ফিচারে সমৃদ্ধ হ্যান্ডসেট উত্পাদন ও বাজারজাত করে ওয়ালটন অর্জন করেছে প্রযুক্তিপ্রেমীদের আস্থা।
