ঘিওরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ঘিওর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঘিওর স্থানীয় একটি বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আতিকুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (আরবান রেজিলেয়েন্ট) প্রকল্প মো. আব্দুল মান্নান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-২) ড. মো. হাবিব উল্লাহ বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, আনসার, গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ মোট ১৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।