ইরফানের সহযোগীরাই নৌবাহিনী কর্মকর্তাকে মারধর করেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি। ইরফান সেলিমের সহযোগীরাই নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন বলে তদন্তে প্রমাণ মিলেছে। গতকাল মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। ঘটনার সময় ইরফান সেলিম গাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সঙ্গে তার সহযোগীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযোগপত্রে তাদের আসামি করা হয়েছে।