ক্যানসার দিবস উপলক্ষ্যে ‘ব্লাড ক্যানসার বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা বলেন, আধুনিক চিকিত্সাব্যবস্থা উন্নয়নের কারণে ব্লাড ক্যানসার এখন নিরাময়যোগ্য। চিকিত্সা দ্রুত শুরু করতে পারলেই রোগী ভালো হয়। হেমাটোলজি বিভাগের স্কিল ল্যাবটি আধুনিকায়ন করা গেলে উন্নত চিকিত্সা দেওয়া সম্ভব হবে। গতকাল শনিবার ‘আমি আছি, আমি থাকব ক্যানসারের বিরুদ্ধে লড়ে যাব’ এই স্লোগান নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, প্রফেসর ডা. শাহেদ আহমেদ চৌধুরী, ডা. সৌরভ বিশ্বাস, ডা. আশেকুল ওয়াহাব চৌধুরী, ডা. নবীনা লালা, ডা. তুলি দত্ত, স্কিল ল্যাব মেডিক্যাল টেকনোলজিস্ট মো. আবু ছায়েম। এছাড়া হেমোফেলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম সভাপতি সাইফুল ইসলাম, বিকন ফার্মা আঞ্চলিক ম্যানেজার জহির উদ্দিন বাবর, ব্লাড ক্যানসার রোগীর অভিভাবক সংবাদকর্মী ওসমান জাহাঙ্গীর, হেমাটোলজি বিভাগের বিভাগের সেবিকা ও রোগীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
