ভূরঘাটায় কীটনাশকমুক্ত সবজি চাষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০১

বিষমুক্ত নিরাপদ শাকসবজির গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে গৌরনদীর উপজেলার ভূরঘাটা গ্রাম। সবজি উত্পাদনের জন্য এখন তারা জমিতে জৈবসার, গোবর, জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ট্র্যাপ, হলুদ ট্র্যাপ ও বিষটোপ ব্যবহার করেন। খবর নিয়ে জানা গেছে, মালচিং পেপার পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ ছাড়াই এলাকার প্রায় দুই শতাধিক কৃষক ও কৃষানি তাদের জমিতে চাষ করেছেন বিষমুক্ত শাকসবজি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রহমান জানান, মালচিং পেপার পদ্ধতিতে পরিবেশবান্ধব, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই নিরাপদ সবজি আবাদ করছেন এ গ্রামের কৃষকেরা।