ফসলের জমিতে ক্রিকেট খেলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৫

তারাগঞ্জ উপজেলায় খেলার মাঠের অভাবে ফসলের ফাঁকা জমিতেই ক্রিকেট খেলায় মেতে উঠেছে শিশুরা। আগে বাড়ির আশপাশের পতিত জমিতে খেলার মাঠ তৈরি করে ছেলেমেয়েরা শৈশবে খেলাধুলা করলেও সে সুযোগ এখন আর তেমন নেই। গ্রামাঞ্চলে ফুটবল, গোল্লাছুট, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, লাটিম, মার্বেল, পিটালি, এছড়াবাটি, ডাংগুলি, চেংকুবাড়ি ইত্যাদি খেলা হারিয়ে যেতে বসেছে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়লা সরকার জানান, দিন দিন খেলার মাঠ কমে যাচ্ছে। ফলে শৈশব হারিয়ে যাচ্ছে। তার পরও শিশুরা যেখানে একটু খেলার উপযোগী স্থান পাচ্ছে সেখানে তারা খেলায় মেতে উঠছে।