হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৯

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ছয় মেয়র প্রার্থীসহ ৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার রিটার্নিং কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম সব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে মেয়র পদে যারা প্রতীক পেয়েছেন তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত আতাউর রহমান সেলিম (নৌকা), বিএনপি মনোনীত অ্যাডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ), স্বতন্ত্র বশিরুল আলম কাউছার (মোবাইল ফোন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছুল হুদা (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ পারভেজ হাসান (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।