সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার কৃষিবিদ দিবস উপলক্ষ্যে জ্যেষ্ঠ কৃষিবিদদের সম্মাননা দেওয়া হয়েছে। এর আগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ‘বঙ্গবন্ধুর মহান দান কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বের হয় শোভাযাত্রাটি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদেরর নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং সিলেট অঞ্চলে কর্মরত বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিকৃবির মত্স্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে কৃষিবিদ দিবসের তাত্পর্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় এবং কেআইবি সিলেট চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের জ্যেষ্ঠ কৃষিবিদদের সম্মাননা দেওয়া হয়।
