‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে একাডেমিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জাহিদ হাসান।
