কমলগঞ্জের সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছচাপায় লালমতি ভানু (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত নারী ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সকালে কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে গেলে সেখানে পূর্ব থেকে বনায়নের গাছ কাটছিল শ্রমিকরা। এসময় অসাবধানতা বশত একটি কাটা গাছের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই লালমতি ভানুর মৃত্যু ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
