চাটমোহরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৪

চাটমোহরে শনিবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের সৌদি প্রবাসী হেলাল উদ্দিনের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন (২৮)। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।