দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ উপস্থিত ছিলেন
০০০
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধনী পর্ব গতকাল অনলাইন জুম প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ
০০০
রাজধানীর হাতিরপুলে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপশাখা গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ টাইলস ডিলারস অ্যান্ড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সৈকত ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ উদ্বোধন করেন
