দেশ জেনারেল ইনসিওরেন্সের আইপিওর আবেদন শুরু আজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৯

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইনসিওরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ রবিবার শুরু হচ্ছে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের ২ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ কোম্পানির সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পুনর্মূল্যায়ন ছাড়া) ১১ দশমিক ৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৩৬ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।