হাফিজুর সহসভাপতি ও দিদারুল সদস্য নির্বাচিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৩

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) দুটি শূন্যপদের উপনির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হাফিজুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহাজাদা আলম পেয়েছেন মাত্র ২২ ভোট। অন্যদিকে সদস্য পদপ্রার্থী মোহাম্মদ দিদারুল আলম পেয়েছেন ১২২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ৪০ ভোট। অপর প্রার্থী প্রবীণ ঘোষ পেয়েছেন ৬ ভোট।  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার।

 ২০১৯ সালের ৩০ নভেম্বর সমঝোতার নির্বাচনে আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচিত হয়। কিন্তু ঐ প্যানেলের সহসভাপতি পদের এক জনের পদত্যাগ এবং নির্বাহী সদস্যদের মধ্যে একজনের মৃত্যুজনিত কারণে গতকাল শূন্য দুই পদের নির্বাচন হয়।