কলকাতার অনুষ্ঠানে অনুপম-মোশাররফ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩২

গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছবি ‘ডিকশনারি’। বুদ্ধদেব গুহ’র ছোটগল্প অবলম্বনে এই ছবিটি নির্মাণ করেছেন ব্র্যাত্য বসু। গত ১১ ফেব্রুয়ারি ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে স্ত্রী সঙ্গে নিয়ে কলকাতায় যান মোশাররফ করিম। মুক্তির প্রথমদিন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্র্যাত্য বসুর সঙ্গে অংশ নেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। এতে অংশ নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এক ফাঁকে মোশাররফ করিম ও জুঁইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুপম খের। মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে অনুপম খেরের মতো একজন বড় অভিনেতার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। এটা সত্য যে এই ভালোলাগা প্রকাশ করা কঠিন। তার সঙ্গে দুই বাংলার ছবি প্রসঙ্গে টুকটাক কথা হয়েছে। সব মিলিয়ে ভালোই কেটেছে সময়টা। আর কলকাতার দর্শকরা আমার ডিকশনারির ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত, এটা ভালোলাগার।’