মারিও দ্রাঘি ইতালির নতুন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৯

ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মারিও দ্রাঘির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবারই তার শপথ গ্রহণ করার কথা। দ্রাঘি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান ছিলেন।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে মন্ত্রিসভার এক বৈঠকের পর মারিও দ্রাঘিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। ইতালির প্রায় সব রাজনৈতিক দলই তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন। গত মাসেই গিসেপে কন্তের সরকারের পতন ঘটে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গিসেপে কন্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। গত ১৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে দল থেকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়ে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ঐ পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।