রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় তার স্বামী আসিফকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। গত বছরের ৬ সেপ্টেম্বর মামলাটি বিচারিক আদালতে পুনরায় বিচারের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে জামিন আবেদন করেন আসিফ। শুনানি শেষে লিভ টু আপিল মঞ্জুর করে তাকে জামিন দেন আপিল বিভাগ।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। পরদিন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।
ইত্তেফাক/কেকে
