নাঈম তালুকদার গাইছেন ‘কই গেলা’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৫

কণ্ঠশিল্পী নাঈম তালুকদারের কণ্ঠে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ‘কই গেলা’ শিরোনাম গানটি লিখেছেন মাহবুবুল আলম লিটন। গানটির সুর করেছেন শিল্পী নাঈম তালুকদার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এসডি সাগর।

‘কই গেলা’ গানের ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান। সানী খানের চিত্রায়নে ভিডিওতে ছিলেন শান, তানিন তানহা ও ফরহাদ। সম্পাদনা করেছেন রবিন হোসেন। কালার কারেকশনের কাজ করেছেন এইচ এম সোহেল। বুনো কোকিল ফিল্মসের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে।

ইত্তেফাক/বিএএফ