বাংলা প্রথমপত্র
কপোতাক্ষ নদ
১। মাইকেল মধুসূদন ১৮২৪ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ১লা জানুয়ারি (খ) ২রা জানুয়ারি
(গ) ১৭ই এপ্রিল (ঘ) ৭ই মে
২। মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) যশোর (খ) খুলনা
(গ) মাগুরা (ঘ) কুষ্টিয়া
৩। মাইকেল মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষিত হন কত খ্রিষ্টাব্দে?
(ক) ১৮৪২ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৪৫ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৫০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
৪। মধুসূদন দত্তের নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি কত সালে যুক্ত হয়?
(ক) ১৮৪২ (খ) ১৮৪৪
(গ) ১৮৪৫ (ঘ) ১৮৪৬
৫। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
(ক) বীরাঙ্গনা (খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী
(ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
৬।‘একেই কি বলে সভ্যতা’ মাইকেল মধুসূদন দত্ত-এর কোন জাতীয় রচনা?
(ক) মহাকাব্য (খ) প্রহসন
(গ) নাটক (ঘ) পত্রকাব্য
৭। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে?
(ক) ২৬শে মার্চ, ১৮৭৩
(খ) ১৭ই জুন, ১৮৭৩
(গ) ২৯শে জুন, ১৮৭৩
(ঘ) ৩০শে জুন, ১৮৭৩
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
(ক) ফ্রান্সে (খ) ইংল্যান্ডে
(গ) ইতালিতে (ঘ) আমেরিকাতে
৯। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?-এ উক্তিতে কবির যে ভাব প্রকাশ পেয়েছে-
i. মমতা ii.অনুরাগ iii.ভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। বাংলা সাহিত্যে মধুসূদনের উল্লেখযোগ্য অবদান-
i. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন
ii.আধুনিক নাটক ও প্রহসন রচনা
iii.সার্থক মহাকাব্য রচনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর:১-খ,২-ক,৩-ক, ৪-ক,৫-ক,৬-খ,৭-গ,৮-ক,৯-ক,১০-ঘ
