সিংগাইরে ইউপি মেম্বারকে পেটানোর প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯

চাঁদার দাবিতে ইউপি মেম্বারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার প্রতিবাদ এবং আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে সিংগাইর উপজেলার ইসলাম নগর বাজারে। তালেবপুর ইউনিয়নের সব মেম্বার ও সর্বস্তরের জনগণ ব্যানারে গতকাল এ মানবন্ধন হয়। সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. আবুল হোসেন মারুফের সঞ্চালনায় তালেবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, বাদল হোসেন, আব্দুল হালিম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। হামলার শিকার ও মামলার বাদী ইউপি সদস্য সেলিম রেজা (৩২) বলেন, কাঁচা রাস্তা ভরাটের জন্য ধলেশ্বরী থেকে বালু উত্তোলনকালে ১ লাখ টাকা চাঁদা দাবি করে মজলিপুরের সন্ত্রাসী শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তার ভাই মোশারফ হোসেন মজনু (৪৮) গংরা।