ঢাকার নবাবগঞ্জের দীঘিরপাড় এলাকায় ইছামতী নদীতে গোসল করতে নেমে ইয়াসিন রহমান ফাহিম (১৮) নামে নটর ডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবসংলগ্ন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। ফাহিম দীঘিরপাড় এলাকায় তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল।
ফাহিম কদমতলী থানার মোজাহিদনগর রায়েরবাগ এলাকার মাসুদুর রহমানের ছেলে। সে নটর ডেম কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল। নবাবগঞ্জ থানার এএসআই মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
