শেরপুরে নারী চাতাল শ্রমিককে ধর্ষণের ঘটনায় পুলিশ নজরুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে ঐ নারী শ্রমিক বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর রহমানের ছেলে। গত বুধবার রাতে চাতালের একটি ঘরে ঐ নারী কাজ করছিলেন। এ সময় তাকে একা পেয়ে নজরুল ইসলাম ধর্ষণ করে। এ বিষয়ে শেরপুর থানা পুুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
