কক্সবাজারে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার খুটাখালী মধ্য মেদাকচ্ছপিয়া গ্রাম থেকে রবিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী। ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে পুরো চক্রকে ধরার চেষ্টা চলছে।