সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী-শিক্ষকদের শোক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান (বিওটি) মো. সফিকুল হক চৌধুরীর অকাল মৃত্যুতে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র-ছাত্রী, সবস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত এবং মর্মাহত হয়েছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি সফিকুল হক চৌধুরী হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা এবং পরিচালনায় তার অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।—প্রেস বিজ্ঞপ্তি