ইমার সভাপতি তারেক সম্পাদক গৌতম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭

বাংলাদেশের সব বেসরকারি টেলিভিশনের বিপণন ও বিক্রয় বিভাগ নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমার) নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে নিউজটোয়ান্টি ফোরের হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক পদে এনটিভির গৌতম চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এছাড়াও অন্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

১৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টায় ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমার) নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর একটি রেস্তোরাঁয় নির্বাচনে বিজয়ীদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়। গত ২৩ জানুয়ারি নির্বাচনে সব পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মাহমুদুল আলম খান। —প্রেস বিজ্ঞপ্তি