আগামী ৫ মে এফবিসিসিআই নির্বাচন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। ২০২১-২৩ মেয়াদে পরিচালনা পর্ষদের এই দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে রবিবার। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত তপশিল সারা দেশে বাণিজ্য সংগঠনগুলোকে পাঠানো হয়েছে। তপশিল অনুযায়ী—আগামী ৬ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। পাশাপাশি সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম প্রস্তাব করতে হবে ৮ মার্চের মধ্যে। আগামী ১৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক পদের প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়পত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩১ মার্চ। প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ এপ্রিল। ১১ এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ এপ্রিল  প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ঐ দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৫ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয় জন সহসভাপতি পদে নির্বাচন হবে ৭ মে বিকাল ৩টায়। এরপর ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।