মোহামেডানের তৃতীয় জয়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

এবার পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। এই ম্যাচে ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে ছিল দ্বিতীয়ার্ধে মোহামেডান দুই গোল করে ম্যাচ জিতে। পুরো পয়েন্ট তুলে নিয়েছে। আমির হোসেন বাপ্পির গোলের সমতা আসে ১-১। দুই মিনিট ব্যবধানে মোহামেডানের মালির সুলায়মান দিয়াবাতে ম্যাচ জয়ের গোলটি করেন ২-১। পর পর দুই ম্যাচ জিতল মোহামেডান। প্রথম জয়টি এসেছিল আরামবাগকে হারিয়ে।

আগের ম্যাচে কুমিল্লায় পুলিশকে হারিয়ে ছিল ১-০ গোলে। ঢাকায় এসে আরেকটি জয় মোহামেডানকে ৮ খেলায় (৩ জয়, ৩ ড্র, ২ হার) ১২ পয়েন্ট এনে দিল। অন্যদিকে ব্রাদার্স হেরেই চলেছে। কালকের হার নিয়ে টানা ষষ্ঠ হারের লজ্জা পেতে হচ্ছে এক সময়ের উজ্জ্বলতা ছড়ানো ব্রাদার্সকে। কাল মোহামেডানের বিপক্ষে গোল করে এগিয়ে দিয়েছিলেন। ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাদার্স। এর তিন মিনিটের মধ্যে           মোহামেডান সব লন্ডভন্ড করে দিয়ে ম্যাচটা জিতে মাঠ ছাড়ল। ৭১ ও ৭৩ মিনিটে গোল হজম করে। অথচ ১১ মিনিটে জোসেফ নুরের গোলে এগিয়ে থেকে প্রথম জয়ের সুযোগ নিতে পারল না ব্রাদার্স। ৭ খেলায় সংগ্রহ মাত্র           ১ পয়েন্ট।

চট্টগ্রাম আবাহনীর মাথায় হাত

এই ম্যাচের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাটকীয় ঘটনা ঘটেছে চট্টগ্রাম আবাহনী এবং পুলিশের খেলায়। চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। ব্রাজিলিয়ান নিক্সন, রাকিব হোসেন গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই রাকিব দ্বিতীয় গোল করেন ৩-০। চট্টগ্রাম আবাহনী অপেক্ষায় ছিল রাকিবের হ্যাটট্রিক হবে। হয়েছে উলটো। পুলিশের আইভরি কোস্টের তিন ফুটবলার পালাক্রমে তিন গোল করে নিশ্চিত হার থেকে দলটাকে উদ্ধার করেছেন। ফ্রেডরিক পুজা ১-৩, ল্যানসিন তোরে ২-৩ এবং শেষ বাশির আগে বাল্লো ফামুসা গোল করেন ৩-৩। মাথায় হাত চট্টগ্রাম আবাহনীর। আজ খেলা নেই।