রাজ-জুঁইয়ের ‘প্রিয় তুই আমার’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০১

বেশ কিছু গান গেয়ে দর্শকদের মনে ভালো লাগার জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী ইশরাত জাহান জুঁই। এবার ভালোবাসা দিবস উপলক্ষে এসেছে ‘প্রিয় তুই আমার’ শিরোনামে তার নতুন গান। শনিবার সন্ধ্যা ৬টায়  (১৩ ফেব্রুয়ারি) ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানের মিউজিক ভিডিও। এতে জুঁইেয়র সঙ্গে এই গানে মডেল হয়েছেন নজরুল রাজ।

জুঁই বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে গানটি করা। মিনার মাহমুদের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছি আমি। গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

এ প্রসঙ্গে গানের মডেল নজরুল রাজ বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘প্রিয় তুই আমার’। জুঁইয়ের গায়কী চমৎকার। আমি চেষ্টা করেছি কাজটি ভালো ভাবে ফুটিয়ে তুলতে। সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন কিছু দেওয়ার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, নতুন গানটি দর্শকরা গ্রহণ করবে।

ইত্তেফাক/বিএএফ/এএইচপি