করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস। গতকাল রবিবার রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।
এ সময় মেয়র তাপস বলেন, ‘আজকে আমি ও আমার স্ত্রী টিকা নিলাম। খুবই ভালো লাগল। কোনো অসুবিধা হয়নি এবং কোনো ব্যথাও লাগেনি। কথা বলতে বলতেই টিকা প্রদান করা হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছেন।’
এ সময় সবাইকে দ্রুত নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করে করে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সবাইকে আহ্বান করব। আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন।’
পরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও তার সহধর্মিণী কাজী উম্মে সালমা টিকা গ্রহণ করেন।
ইত্তেফাক/এএএম
