প্রীতম হাসানের কণ্ঠে ‘জীবনের উৎসবে একসাথে’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৮

এক নতুন ভাবনা নিয়ে যোগাযোগ মাধ্যমে ইমো হাজির হয়েছে একটি গান নিয়ে। দেশের জনপ্রিয় গীতিকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে প্রকাশ করেছেন ‘জীবনের উৎসবে একসাথে’ শিরোনামে একটি গান। এর পাশাপাশি জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়েও একটি মিউজিক ভিডিও ফিচার করেছে ইমো।

গতকাল থেকে মিউজিক ভিডিওটি তাদের মাইপ্লানেট, ইউটিউব, ফেসবুক পেজ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে।

এই গানটির সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসান বলেন, ‘বাংলাদেশের মানুষকে একে অপরের কাছে আনতে এবং প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমো। সে ধারাবাহিকতায় এই গানটির আয়োজন। আমি খুবই আনন্দিত আয়োজনটির অংশ হতে পেরে। আমার নতুন এই গানে দেখানো হবে ভালোবাসা শুধু রোমান্টিকতার সম্পর্কের মধ্যেই আটকে নেই। বরং ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, বন্ধুত্বের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও।’

ইমোর ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার হিউ বলেন, ‘প্রীতম হাসানকে সঙ্গে এ রকম ব্যতিক্রমধর্মী গানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করছি গানটি সব শ্রেণির শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

ইত্তেফাক/এএএম