তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দোরাইস্বামী বলেন, তিস্তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না আমাদের।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে সব হত্যায় বিএসএফ ঘটায় না। হত্যা রোধ করতে দুপক্ষকেই সচেষ্ট হতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ নেপাল ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত আছে। কিন্তু বাংলাদেশের ভিতরে কিভাবে সেটা পরিচালনা হবে, তা এখন সরকারকে ঠিক করতে হবে।

ইত্তেফাক/টিআর