কিশোরগঞ্জের বাজিতপুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। আজ সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব রুটের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থেকে স্লিপার ও পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের ইমামবাড়ি যাচ্ছিল। কুলিয়াচর উপজেলার ছয়সূতি স্টেশনের অদূরে মধুয়ারচর এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/কেকে
