বাংলা প্রথমপত্র
এইচ.এম. ফেরদাউস হাসান
প্রভাষক, বাংলা
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
মিরপুর, ঢাকা
কপোতাক্ষ নদ
১১। ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’ এ চিত্রকল্পে ফুটে উঠেছে-
(ক) ভ্রান্তি বিলাস (খ) স্মৃতি রোমন্থন
(গ) আত্মসম্বিত্ (ঘ) চৈতন্য-উদয়
১২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায়
‘এ বিরলে’ শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?
(ক) তব কলকলে (খ) কার জলে
(গ) স্বপনে (ঘ) ছলনে
১৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?
(ক) কপোতাক্ষকে (খ) সাগরদাঁড়িকে
(গ) বাংলাদেশকে (ঘ) বাঙালিদেরকে
১৪। ‘আর কি হে হবে দেখা’- ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?
(ক) কপোতাক্ষ নদের (খ) জন্মভূমির
(গ) আত্মীয়-পরিজনের
(ঘ) বন্ধু-বান্ধবের
১৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাদেরকে বারিরূপ কর দেয়?
(ক) সাগর নদীকে (খ) নদী সাগরকে
(গ) প্রজা রাজাকে (ঘ) খাল নদীকে
১৬। ‘আর কি হে হবে দেখা? যতদিন যাবে’ এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
(ক) ভয় (খ) সংশয়
(গ) বেদনা (ঘ) মোহ
১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে?
(ক) অপ্রতুল (খ) অত্যুজ্জ্বল
(গ) অপ্রকট (ঘ) উচ্ছ্বসিত
১৮। কপোতাক্ষ নদের কাছে কবির মিনতির মাঝে তাঁর মনের কোন পরিচয় পাওয়া যায়?
(ক) হতাশা (খ) গভীর অনুরাগ
(গ) তীব্র অভিযান (ঘ) হাহাকার
১৯। কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
(ক) সংশয় (খ) বিরক্তি
(গ) পুলক (ঘ) বেদনা
২০। ‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
(ক) মন্ত্রধ্বনি (খ) বিরলে
(গ) ছলনে (ঘ) সখা-রীতে
২১। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্রোতরূপী’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) স্রোতের অনুকূলে
(খ) স্রোতের মতো
(গ) স্রোতের গতিশীলতা
(ঘ) স্রোতের প্রবাহ
উত্তর:১১-খ১২-ক১৩-ক১৪-ক১৫-খ১৬-খ১৭-খ১৮-খ১৯-গ২০-খ২১-খ
